🔍 রোগটি কী?
Streptococcus নামক ব্যাকটেরিয়ার কারণে হওয়া একটি মারাত্মক রোগ।
বর্তমানে তেলাপিয়া মাছে এর প্রাদূর্ভাব বেশি দেখা যাচ্ছে।
⚠️ লক্ষণ
✔️ শরীরে লাল ছোপ ছোপ দাগ
✔️ চোখ বড় হওয়া, ঘোলা/লাল হয়ে বেরিয়ে আসা
✔️ অন্ত্রনালী ফুলে যাওয়া
✔️ খাবার খাওয়া কমে যাওয়া
✔️ মাথা স্থির রাখতে না পারা, দিকবিদিক ছুটাছুটি
❌ আক্রান্ত হওয়ার ১০–১৫ দিনের মধ্যে মাছ মারা যায়
❗ কেন হয় (কারণ)
1️⃣ অতিরিক্ত পানি তাপমাত্রা
2️⃣ পানির প্যারামিটার অনিয়ন্ত্রিত
3️⃣ বায়োসিকিউরিটি না মানা
4️⃣ মা–বাবা মাছ রোগের বাহক হলে
5️⃣ ভুল পদ্ধতিতে পোনা উৎপাদন
6️⃣ অধিক ঘনত্বে পোনা মজুদ
💊 চিকিৎসা
🔹 শুরুতে ধরতে পারলে ⤵️
- উকুননাশক
- জীবাণুনাশক
- চুন
- লবণ
🔹 ডোজ ক্রম ⤵️ দিন ১️⃣ : উকুননাশক দিন ২️⃣ : জীবাণুনাশক দিন ৩️⃣ : চুন দিন ৪️⃣ : লবণ ➡️ ৫ দিন পর আবার উকুননাশক + জীবাণুনাশক
🔹 বেশি আক্রান্ত হলে (খাবারের সাথে) ⤵️ - ইরাইথ্রোমাইসিন ৭ গ্রাম/কেজি খাবার
- ভিটামিন C ৫ গ্রাম
- এনজাইম ২–৩ গ্রাম
⏳ ৭ দিন খাওয়াতে হবে
⚠️ ডোজ নির্ভর করবে মাছের সাইজ ও পানির গভীরতার উপর


